PRIYOBANGLANEWS24
২৫ মার্চ ২০২০, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে মৈনটে আটকে পড়া যাত্রীদের পারাপার

করোনা ভাইরাস সংক্রান্ত সৃষ্ট পরিস্থিতিতে সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছেন যার যার অবস্থানে নিরাপদে থাকার জন্য। কিন্তু সরকারের সেই উদ্দেশ্যকে ব্যর্থ করে দিয়ে ঢাকা থেকে গ্রামে ছুটে আসছে মানুষ। গত মঙ্গলবার রাত থেকে বুধবার বেলা ১১টা পর্যন্ত দোহার উপজেলার মৈনট ঘাটে পারাপারের জন্য আসে অন্তত তিন শতাধিক যাত্রী। কিন্তু গত তিনদিন ধরে স্থানীয় প্রশাসন ওই ঘাট দিয়ে স্পীডবোট ও ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বন্ধ করে দেয়ায় আটকে পড়েন ঘাটে আসা যাত্রীরা।

বিষয়টি ঘাট কর্তৃপক্ষ দোহার উপজেলা প্রশাসনকে জানালে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বুধবার সকাল ১০টার দিকে মৈনট ঘাটে গিয়ে আটকে পড়া ওই যাত্রীদের পারাপারের ব্যবস্থা করে পুনরায় ১১টার দিকে ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেন।

জ্যোতি বিকাশ চন্দ্র প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, আসলে সরকার ছুটি দিয়েছে গ্রামে ফেরার জন্য নয়। যার যার অবস্থানে নিরাপদে থেকে এ পরিস্থিতি মোকাবেলা করতে। মানুষ করছে তার উল্টোটা। মৈনট ঘাট দিয়ে যারা এসেছিল তারা অধিকাংশ গার্মেন্টস শ্রমিক। মানবিক দিক বিবেচনা করে তিনটি ট্রলারে তাদের চরভদ্রাসনে পার করে দেয়া হয়েছে। এরপর থেকেই ঘাট পুনরায় বন্ধ করে দেয়া হয়েছে। জ্যোতি বিকাশ বলেন, আর একজন যাত্রীও দোহারের কোন নৌপথ দিয়ে পারাপার হতে পারবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০