PRIYOBANGLANEWS24
২৮ জানুয়ারী ২০২৩, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবং বই-এর পঞ্চম বর্ষপূর্তিতে আনন্দ সম্মিলন

ঢাকা বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’-এর পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আনন্দ সম্মিলন। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এই আনন্দ সম্মিলনের আয়োজন করে পত্রিকাটি।

শিল্পী প্রমীলা বিশ্বাসের রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ গবেষক সত্যজিৎ রায় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাশিল্পী আহমদ বশীর।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ‘এবং বই’ সম্পাদক ও প্রকাশক ফয়সাল আহমেদ। আনন্দ সম্মিলনে বক্তব্য দেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কবি সৈকত হাবীব, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, লেখক ও সাংবাদিক আমিন আল রশীদ, কথাশিল্পী সৈয়দ কামরুল হাসান, প্রকাশক হাসান তারেক, অনুবাদক ও প্রাবন্ধিক সুরজিৎ রায় মজুমদার, অনুবাদক ও প্রকাশক ষড়ৈশ্বর্য মুহম্মদ, কথাসাহিত্যিক রোখসানা কাজল, কবি ফারুক সুমন।

আরও বক্তব্য দেন আরডিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, কবি জীবন তাপস তন্ময়, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, কবি ইমরান মাহফুজ, গল্পকার পলাশ মজুমদার, লেখক সঞ্জয় চৌধুরী, পরিবেশ ও নদীরক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, কবি আলমগীর হোসেন, কবি ও গল্পকার খালেদ চৌধুরী, লোক গবেষক আঁখি হক, সুলতানা রাজিয়া শান্তা।

‘এবং বই’ এর পথচলাকে শুভকামনা জানিয়ে অতিথি বলেন, এবং বই-এর নিয়মিত প্রকাশনা একটি কঠিন চ্যালেঞ্জ। বিজ্ঞাপনবিহীন এই পত্রিকাটিকে টিকিয়ে রাখতে হবে। ইতিমধ্যে ‘এবং বই’ পাঠক সমাজে সমাদৃত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। সে লক্ষ্যে পত্রিকার মান বৃদ্ধিতে নজর দিতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও লেখক ড. কাজল রশীদ শাহীন, নদী অধিকার মঞ্চের সদস্যসচিব শমশের আলী, কথাশিল্পী সামস সাইদ, লেখক মাজহার জীবন, লেখক ও সাংবাদিক গাজী মনসুর আজীজ, প্রকাশক রহিম রানা, ব্যাংকার মোজাম্মেল হক হিমেল, আবদুল্লা আল কারিম জসি, ডাক্তার আবদুল্লা আল বাছির তানিম, নদী কর্মী ইসমাইল গাজী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০