PRIYOBANGLANEWS24
২৪ মার্চ ২০২০, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর উপায় নেই: স্বরাষ্ট্র মন্ত্রী

করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দেশে করোনা ভাইরাসের বিস্তৃতির মধ্যে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, আপনারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন, সরকারিভাবে ৪ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি হয়েছে, আপনারা সেই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করুন। আপনাদের সাময়িক কষ্ট হবে, কষ্ট হলেও এই জায়গা থেকে উত্তরণের আর কোনো উপায় নেই। আমরা সবাই মিলে একসঙ্গে প্রশাসনকে সহযোগিতা করবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৫টি দেশে এই ভাইরাস আত্মপ্রকাশ করেছে। এটি ভয়ানক সংক্রামক ব্যাধি। এই ভাইরাসটি দ্রুত এতো দেশে ছড়িয়েছে যেটা আমাদের বোধ হয় সবারই চিন্তার বাইরে ছিল। এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি সবধরনের নিয়ম-কানুন মেনে চলি তাহলে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাবো।

‘যারা বিদেশ থেকে আসছেন তারা অবশ্যই সেলফ কোয়ারেন্টিন মেনে চলুন। আপনাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।’

প্রশাসনকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন, আমরা যেকোনো মূল্যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করছি- বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশকে রক্ষা করার জন্য বিশেষজ্ঞরা যেভাবে বলছেন সে নিয়ম পালন করবো। আমরা ঘরে বসে থাকবো যাতে করে অন্য কেউ আক্রান্ত না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০