PRIYOBANGLANEWS24
১৮ জানুয়ারী ২০২৩, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সাংবাদিকের মেয়ের মৃত্যু

সিনিয়র প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দৈনিক ইত্তেফাকের দোহার-নবাবগঞ্জ সংবাদদাতা ও প্রিয়বাংলা নিউজ২৪ এর সিনিয়র প্রতিবেদক শাহিনুর রহমান তুতি’র একমাত্র মেয়ে অহনা (১৫) শ্বাসকষ্ট জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিহতের বড় ভাই নিশ্চিত করেছেন।

নিহত জেরিন রহমান অহনা (১৫) উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা ও নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের বড় ভাই অলিন রহমান জানান, অহনার ছোট বেলা থেকে শ্বাসকষ্ট জনিত (এ্যাজমার) সমস্যা ছিল। দিন দিন সমস্যা বাড়তে থাকায় প্রতিনিয়ত তাকে ঔষধ সেবন করতে হতো। প্রয়োজনে ইনহেলার ও গ্যাস (নেবুলাইজ) নিতে হতো। মঙ্গলবার রাত ১২টার দিকে বোন এসে আমাকে জানায় ওর শ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে গ্যাস নেওয়ার মেশিনে ঔষধ দিয়ে দিতে বললে আমি তাই করি। পরে গ্যাস নেওয়ার আগ মুহূর্তে শ্বাস নিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বুধবার সকাল ৯টায় বলমন্তচর মাঠে জানাজা শেষে বলমন্তচর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ জানাজায় অংশ নিয়েছেন।

সাংবাদিকের একমাত্র মেয়ের অকাল মৃত্যুতে পরিবারটি নেমে এসেছে শোক। চলছে শোকের আহাজারি। মেয়েটিকে একনজর দেখতে প্রতিবেশীরাসহ খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে রাত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসে নিহতের বাড়িতে উপস্থিত হয়। এমন মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।

অহনার অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন প্রিয়বাংলা নিউজ২৪ এর সম্পাদক অমিতাভ অপু, নবাবগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০