PRIYOBANGLANEWS24
১৫ জানুয়ারী ২০২৩, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গরুর রশি ছেড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী গরুর রশি ছেড়া দৌড় প্রতিযোগিতা। রবিবার বিকেলে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী এলাকায় বিলপল্লী সবুজ সংঘের আয়োজনে ও শোল্লা ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় চন্দ্রখোলা কালি মন্দির কমিটির আয়োজনে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দোহার-নবাবগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জজেলা সহ আশেপাশের এলাকা থেকে নানা আকারের, নানা রঙের শতাধিক গরু নিয়ে আসেন সৌখিন প্রতিযোগিরা। এটা দেখতে ভিড় করে হাজারও নারী-পুরুষ।

প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসেছিল দিনব্যাপী গ্রামীণ মেলা। এ যেন হিন্দু, মুসলিম সববয়সী নারী-পুরুষের মিলনমেলা। কালের পরিক্রমায় অনেকটা হারিয়েই যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্য গরু দৌড় প্রতিযোগিতা। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রতি বছরের মতো এবারও গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলা পঞ্জিকা হিসাবে পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। প্রতিযোগিতা দেখতে দুপুর ১টার পর থেকেই নানা বয়সী মানুষ দলে দলে ছুটে আসে। মুহূর্তে মাঠের চারপাশ ভরে যায়। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা বসে। মেলায় দোকানিরা খাবারের রকমারি পসরা সাজিয়ে বসেন। সেখানেও উপচেপড়া ভিড় দেখা যায়।

স্থানীয়রা জানান, মেলা উপলক্ষ্যে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। তাদের আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম-বাংলার এই ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন জনম জনম ধরে অব্যাহত থাকুক-এমনটিই প্রত্যাশা সবার।

বিলপল্লী এলাকার শাকিল আহম্মেদ বলেন, ‘মেলা উপলক্ষ্যে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। তাদের আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়’। 

চন্দ্রখোলা কালি মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক রণজিত কুমার রায় জানান, প্রতিবছরই মেলা উপলক্ষে অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়ি গুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্য। অতিথিরা কয়েক সপ্তাহ পর্যন্ত অবস্থান করেন তাদের আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়।

বোয়ালি গ্রামের চুন্নু মিয়ার দীর্ঘকায় কালো রংয়ে গরু ও ভাওয়ালিয়া গ্রামের দরবেশ মাদবরের বিশালাকার গরু মাঠ জুড়ে দাপিয়ে দর্শকদের আনন্দ-বিনোদনের খোরাক জোগান।

বারুয়াখালী এলাকা থেকে গরু দৌড় প্রতিযোগিতা দেখতে আসা রাজিব হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই এই মাঠে গরু দৌড় প্রতিযোগিতা দেখতে আসি। এখনো টিকে আছে এই ঐতিহ্য। অনেক দিনের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্যই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০