PRIYOBANGLANEWS24
৩ জানুয়ারী ২০২৩, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায় সংবর্ধনায়

কেরানীগঞ্জ মডেল থানার কনস্টেবল মোহাম্মদ মকবুল হাওলাদার ৪০ বছর পুলিশে চাকুরির পর অবসরজনিত কারনে জমকালো আয়োজন করে ঘোড়ার গাড়ি নিয়ে র‌্যালী করে বিদায় সংবর্ধনা দিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা। এর আগে সোমবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, ওসি অপারেশন আশিকুর রহমান ও ওসি তদন্ত কর্মকর্তা খালেদুর রহমান। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে, কনস্টেবল মকবুল হালদারের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

জানা গেছে, মকবুল হাওলাদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আটি গ্রামে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করে। ১৯৮৩ সালে তিনি পুলিশে যোগদানের পর চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৪০ বছর বিভিন্ন থানায় সুনামের সাথে কাজ করে কেরানীগঞ্জ মডেল থানায় তার কর্মজীবন শেষ করেন।

সংবর্ধনা অংশ হিসেবে থানা প্রাঙ্গন থেকে শুরু করে জিনজিরা হয়ে তার নিজ বাসভবন কেরানীগঞ্জের মডেল টাউনে ঘোড়ার গাড়িতে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দেয়া হয়। এ সময় থানার অফিসার ইনচার্জ সহ কেরানীগঞ্জ মডেল থানার প্রায় শতাধিক পুলিশ সদস্য প্রায় দুই কিলোমিটার রাস্তা ঘোড়ার গাড়ির সাথে পায়ে হেঁটে তাকে সম্মান প্রদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০