PRIYOBANGLANEWS24
১ জানুয়ারী ২০২৩, ১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারা আদর্শ যুব সংঘের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাগমারা আদর্শ যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শনিবার বাদ আসর মাহফিলটি শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।

এই ওয়াজ ও দোয়া মাহফিলের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক তাবির হোসেন খান পাভেল।

বাগমারা আদর্শ যুব সংঘ এই ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। আয়োজনের নেতৃত্ব দেন মোঃ সিয়াম সবুজ শিকদার ওরফে গোলাম আনাস।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেন সোনাহাজরা কওমী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেন ঢাকার ধানমন্ডির মধুবাজার বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি দ্বীন মোহাম্মদ, বাগমারা বাজার নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহিম, বাগমারা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, জালালপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা উমর ফারুক।

উক্ত মাহফিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। এজন্য তাদের পুরস্কৃত করা হয়। অতিথিবৃন্দরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

স্থানীয়রাসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা (নারী-পুরুষ) উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলে মহিলাদের ওয়াজ শুনার জন্য রাখা হয়েছিল আলাদা সুব্যবস্থা।

ওয়াজ মাহফিল শেষে দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকল মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০