PRIYOBANGLANEWS24
২২ ডিসেম্বর ২০২২, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু, ১০ লাখে মীমাংসা

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মনির হোসেন ও সানী নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দুই পরিবারকে ৫ লাখ টাকা করে দিয়ে মামলা ঝামেলা থেকে রেহাই পেলেন ভবনের মালিক প্রবাসী মুছা আব্দুল্লাহ।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বেশ কিছু মানুষের উপস্থিতিতে নিহত দুই পরিবার ও ভবন মালিকের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে তাদের ৫ লাখ করে ১০ লাখ টাকা দেয়া হয়। এরমধ্যে দুই পরিবারকে নগদ ৫ লাখ টাকা আর চেকের মাধ্যমে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

পরে বুধবার রাত সাড়ে ৯টায় নিজ নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে নিহত মনিরের বাবা মো. আরশেদ জানান, তারা কোনো মামলায় যাবেন না। সন্তানকে কাটা-ছেঁড়া করতে দেবেন না। যে কারণেই মীমাংসা করে ঝামেলা এড়িয়ে গেছেন।

তবে ওই ভবনে আমাদের প্রতিবেদক গেলে তার সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি বাড়ির লোকজন।

এছাড়া ভবনের রং কন্টাক নেওয়া ঠিকাদার শাহজাহানও রয়েছে অনেকটা নিরবে। তার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। জানা যায়, তিনি নিহত দুই যুবককে বাধ্য করেছিলেন ভবনে কাজ করতে।

এ ঘটনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দোহার পৌর মেয়র মু আলমাছ উদ্দিন নিহত দুই যুবকের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাড়িটি নিমার্ণে পৌরসভার অনুমোদন আছে কিনা সেটা দেখবো। কোন অনুমোদন না থাকলে আইনগত যা ব্যবস্থা সেটা নিবেন তিনি।

এর আগে বুধবার সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় স্থানীয় যুবক রঙ মিস্ত্রি মনির ও সানী নির্মাণাধীন ভবনের রাস্তাসংলগ্ন স্থানে রঙয়ের কাজ করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক দুই তলা ভবনের ওপর থেকে নিচে পড়ে যান। স্থানীয় ব্যক্তিরা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী ও নিহতের পরিবার বলছে, এমন একটি ঝুঁকিপূর্ণ স্থানে কেনো তাদের দিয়ে রঙয়ের কাজ করানো হলো? তাই রঙয়ের কাজের ঠিকাদার ও বাড়ির মালিকের শাস্তি দাবি করলেও একদিনের ব্যবধানে বক্তব্য পাল্টে সমঝোতায় রূপ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০