PRIYOBANGLANEWS24
২২ ডিসেম্বর ২০২২, ৭:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শাহ্ সিমেন্ট কোম্পানির কভারভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা এলাকার নিশিকান্দা সেতুর ঢালের আঞ্চলিক প্রধান সড়কে বৃহস্পতিবার বেলা পোনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নবাবগঞ্জ থানার এএসআই আশিস চন্দ্র দেব।

নিহত মো. তাকবীর হোসেন (৩০) উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। টেলিযোগাযোগ কোম্পানি বাংলালিংকের ডিস্ট্রিবিউটরের অধীনে চাকুরী করতো সে।

এএসআই আশিস জানান, চাকুরীর দায়িত্ব পালনের জন্য সকালে তাকবীর মোটরসাইকেল চালিয়ে ওই এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শাহ্ সিমেন্টের একটি কভারভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাকবীরের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় কভারভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান এএসআই আশিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০