PRIYOBANGLANEWS24
২০ ডিসেম্বর ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১৪৭ জন আটক, চারজনের কারাদন্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙাভিটা এলাকায় অবৈধভাবে মাটি কেটে নেওয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৪৭জনকে আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে মাটি কাটার মূূলহোতা ৪ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাকী ১৪৩ জন শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম। ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জজেলার সিরাজদিখান উপজেলার মো.শাওন (২৭), জুলহাস (৩০), রবিন ঢালী (২৮) ও মহিউদ্দিন(৩৫)।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর মৌজার ভাঙাভিটা এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলমান। প্রশাসন থেকে গত সপ্তাহে ৭ ধারার নেটিশ জারি করা হয়েছে। তা সত্তেও ফসলি জমির মাটি কাটছে মাটিখেকোরা। সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় অভিযান চালিয়ে ৭টি ট্রলারসহ ১৪৭ জনকে আটক করে করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম মাটি কাটার মূলহোতা মো.শাওন জুলহাস, রবিন ঢালী ও মহিউদ্দিনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বাকী ১৪৩ জন শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় ।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, মাটিকাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত ৪জন আসামীকে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, জমির শ্রেণি পরিবর্তন, অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি কেটে নেয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০