PRIYOBANGLANEWS24
১৬ ডিসেম্বর ২০২২, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবস ইনডোর রোইং প্রতিযোগিতা

বিজয় দিবস উপলক্ষে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ইনডোর রোইং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ রোইং ফেডারেশন এ আয়োজন করে।

সকালে জাতীয় স্টেডিয়ামের ১নং গেইটের সামনে থেকে বিজয় র‌্যালি বের হয়। এরপর হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইনডোর রোইং প্রতিযোগিতা। এতে টঙ্গী রোইং ক্লাব, শাহীনবাগ রোইং ক্লাব, নারয়নগঞ্জ রোইং ক্লাব, ইউনিভার্সেল রোইং ক্লাব, ইয়ং স্টার রোইং ক্লাব, আলী নগর রোইং ক্লাব, বরিশাল রোইং ক্লাব, গোপালগঞ্জ রোইং ক্লাব ও নবাবগঞ্জ রোইং ক্লাবসহ ফেডারেশনের অন্তর্ভুক্ত ক্লাবের বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অংশ গ্রহণ করে।

পরে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মোল্লা মো. আবু কাওছার। বিজয়ীদের হাতে তিনি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুজ্জামান টপছি, মোবারক হোসেন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন মন্টু, কার্যনির্বাহী সদস্য নাসিরুজ্জামান চৌধুরী, মাকসুদ আলম, মো. জাকির হোসেন পারভেজ, মো. হামিদ আলীসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০