PRIYOBANGLANEWS24
১৬ ডিসেম্বর ২০২২, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ঢাকার দোহার উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বানির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ৭টায় দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করার হয়। সকাল ৭টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়।

পরে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এতে অংশগ্রহণ করেন দোহার থানা পুলিশ, দোহার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষবাহিনী, দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ ন্যাশন্যাল ক্যাডেট কোর (বিএনসিসি) দোহার শাখা এবং উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ। এ সময় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০