PRIYOBANGLANEWS24
১০ ডিসেম্বর ২০২২, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একাধিক মামলার তিন আসামি মাদকসহ গ্রেপ্তার

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একাধিক মামলার তিন আসামিকে মাদকসহ গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে দোহার থানা পুলিশ।

দোহার থানার এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার জানান, শুক্রবার দিবাগত রাতে আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তারের পর শনিবার বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- দোহারের ইকরাশির শান্তিপুর গ্রামের জুলহাস ওরফে দস্যু জুলহাস, বড় ইকরাশি গ্রামের বিপ্লব ও নবাবগঞ্জের বান্দুরার সুজন ওরফে সান্ধার সুজন।

এএসআই নান্টু জানান, গ্রেপ্তাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের মধ্যে জুলহাস মাদক, অস্ত্র, ডাকাতি, মারামারি ও পুলিশ এ্যসল্ট মামলাসহ সাতটি মামলার আসামি। এছাড়াও অপর দুই আসামি একাধিক মামলার আসামি। তাদের নামে দোহার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।

শুক্রবার (দিবাগত) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই আসামিদের নিজ নিজ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন, ৬০ গ্রাম বরফ ও ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান এএসআই নান্টু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০