PRIYOBANGLANEWS24
৩০ নভেম্বর ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক বাক- প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করেছে নিহতের পরিবার।

বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই স্বপন সরকার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মঙ্গলবার রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন। 

নিহত লতা সরকার (৩৫) উপজেলার কলাতিয়া সাধুপুর এলাকার রতন সরকারের মেয়ে।

নিহতের পরিবারের অভিযোগ, উপজেলার  কলাতিয়া সাধুপুর এলাকায় সোমবার সন্ধ্যার একটু আগে নিজ বাসার সামনে থেকে এক ব্যক্তি ফুসলিয়ে লতাকে কদমতলী এলাকায় নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে তার শরীর আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়। সংবাদ পেয়ে রাতে থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

মারা যাওয়ার আগে দগ্ধ অবস্থায় লতা পুলিশের কাছে আকার-ইঙ্গিতে ঘটনার বর্ণনা দিয়েছেন বলে দাবি করেন নিহতের পরিবার।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

ওসি শাহ্ জামান বলেন, জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুভাঢ্যা চিতাখোলা সাবান ফ্যাক্টরির পাশ থেকে ভুক্তভোগীকে সোমবার রাতে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

দগ্ধ করার আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়টি তো আমার বলতে পারবো না চিকিৎসক বলবেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়টিও নিশ্চিত হওয়া যাবে। 

এ ঘটনায় করা মামলার তদন্ত চলছে ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০