PRIYOBANGLANEWS24
২৬ নভেম্বর ২০২২, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ৮৫ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৬

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্জামান জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. দেলোয়ার (২৬), মো. সোহেল (২৭), মো. জয়নাল হোসেন (২৮), সোহাগ মাঝি (২৮), মো. জনি (৩২) ও মো. আজিজ (৫৭)।

গত ১৩ নভেম্বর (রবিবার) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকার ব্যবসায়ী কেরামত আলী বাজার থেকে ব্যাগে ৮৫ লাখ টাকা নিয়ে পিকআপ ভ্যানে করে আবদুল্লাহপুরের সাউথইস্ট ব্যাংকের উদ্দেশ্যে রওনা করে ভাওয়ারভিটি এলাকায় পৌছালে ডিবি পুলিশ লেখা একটি সিলভার রঙের মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে কয়েকজন তাঁদের গতিরোধ করে অজ্ঞাতনামা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী কেরামত আলী ও পিকআপ চালক আকাশকে অস্ত্রের মুখে জিম্মি করে পিস্তলের ভয় দেখিয়ে তাদের গাড়িতে তুলে নেয়।

পরে তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রথমে পিকআপ চালকের হাত ও পা বাঁধতে শুরু করে। এসময় কৌশলে মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়েন কেরামত আলী দৌড়ে পালিয়ে চিৎকার শুরু করলে পিকআপের চালককে নিয়ে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তারা পিকআপ চালক আকাশকে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় ফেলে রেখে যায়।

এ ঘটনায় ঘটনার দিনই ওই ব্যবসায়ী অজ্ঞাতদের আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পরিচয়ে ৮৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একাধিক দল শুক্রবার সাভারের কাউন্দিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত চারজনকে প্রথমে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী পটুয়াখালীর সদর এলাকা থেকে একজনকে ১৯ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয় ও কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান জানান, গ্রেপ্তার ওই ছয় আসামি গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়ায় তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে আসা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০