PRIYOBANGLANEWS24
১৩ নভেম্বর ২০২২, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘নগর-আরাম’ এর অসুস্থ প্রতিযোগিতা: অল্পের জন্য রক্ষা পেল দোকানদার

রবিবার সাজ সকালেই ঢাকার দোহারের রাস্তা দাপিয়ে বেড়ানো পরিবহন ‘নগর’ ছুটেছে নগরের উদ্দেশ্যে। পিছনে সুনশান নিরবতায় পিছু নিয়েছে আরেক যাত্রী সেবা পরিবহন ‘আরাম’। জয়পাড়া থানার মোড় থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হওয়া পরিবহন দুইটি নুরপুর এলাকায় গেলে পিছন থেকে নগর পরিবহনের আরেকটি বেপরোয়া বাস সামনে থাকা আরাম ও নগরের আরেকটি বাসকে পিছে ফেলে যাবার জন্য জোড়ে টান দিতে গিয়ে রাস্তার পাশ্ববর্তি একটি খাবার হোটেলের উপর আচড়ে পরে। ঘটনাস্থলে থাকা ওই হোটেলের মালিক আব্দুল ওহাব রুটি বানানো অবস্থায় বিকট শব্দে আতকে উঠেন। প্রাণে বেঁচে যাওয়া এই বয়োজৈষ্ঠ ব্যক্তির স্বজনরা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। কান্নাজড়িত কন্ঠে তাদের প্রিয় মানুষটি অল্পের জন্য বেঁচ যাওয়ায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানান।

হোটেল মালিক আব্দুল ওহাব বলেন, সকালে হোটেলে রুটি তৈরি করছিলাম। হঠাৎ ২০/২৫ হাত দূর থেকে একটি বাস এসে আমার দোকানটা তছনছ করে দিল। আমি তো ভাবছিলাম আমি আর নাই। অল্পের জন্য বেঁচে গেলাম। এই দোকানটা দিয়ে আমার সংসার চলে। আমি নিঃস্ব হয়ে গেলাম।

গাড়িতে একজন যাত্রী ছিল বলে জানান ঘটনার প্রত্যক্ষদর্শী। এ বিষয়ে ওই পথে চলাচলকারি বেশ কয়েকজন যাত্রীর অভিযোগ, বারবার প্রশাসনের জরিমানার পরেও এ দুটি পরিবহন তাদের স্বেচ্ছাচারিতা চলিয়ে যাচ্ছে। তবে অভিযোগের তীর সব চাইতে বেশি নগর পরিবহনের দিকে। তারা বলছে এই পরিবহনটি সব সময় আগে ছেড়ে পিছনের কোন গাড়িকে সাইড দিতে চায় না। যেন রাস্তার রাজা তারাই। সকালের ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছেন না স্থানীয়রা।

তারা বলছেন, কোন সুস্থ্য স্বাভাবিক ড্রাইভার হলে সামনে দুটি বাস থাকা স্বত্বেও এমন বেপরোয়া ভাবে গাড়ি টেনে ওভারটেকিং করতো না। নিশ্চই নগরের ওই চালক শাররীকভাবে সুস্থ্য নয়। এছাড়া হেলপার দিয়েও নগর পরিবহন মাঝে মধ্যে যাত্রী সেবা দিচ্ছেন এমন অভিযোগ রয়েছে এই পরিবহনের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিককে উপযুক্ত ক্ষতিপূরন দেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে এই পথের র্দীঘদিনের যাত্রী পরিবহন করা আরাম পরিবহন নামে হলেও যাত্রী সেবায় কতটুকু আরাম পেয়েছে এ পথে চলা যাত্রীদের তা নিয়ে সংশ্রয় রয়েছে। পরিবহনটির বিরুদ্ধেও রয়েছে বিভিন্ন অভিযোগ। এছাড়া নগর পরিবহন দোহারের রাস্তাই শুধু নয় ঢাকার রাস্তায়ও দাপিয়ে চলে বীর দর্পে, কিন্তু সেবার নামে ঠন ঠন এই পরিবহনের। অনেকটা এ সড়কে আতংকের নাম নগর পরিবহন। র্দীঘদিনের পরিবহন ব্যাধিতে আক্রান্ত দোহারের এ দুটি পরিবহনের যাত্রীসেবার মান কবে ঠিক হবে সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। এব্যাপারে যাত্রীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০