PRIYOBANGLANEWS24
১০ নভেম্বর ২০২২, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পর্শে নবদম্পতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে বিয়ের দেড় দেড় মাসের মাথায় বিদ্যুস্পর্শে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে আটিবাজার সুজন হাউজিংয়ের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ আলীর ছেলে মোঃ ইসমাইল (২০) ও ইসমাইলের স্ত্রী নাসরিন আক্তার কাজল (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারতলা বিল্ডিং এর উপর থেকে মেইন গেটের চাবি নিচে ফেলতে গিয়ে বিদ্যুতের তারে আটকে পড়লে তা পাড়তে গিয়ে প্রথমে বিদ্যুৎতায়িত হয় স্বামী, তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী বিদ্যুতায়িত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। বিকেলে নিহতদের লাশ আগানগর খালপাড় এলাকায় পৈত্তিক বাড়িতে নিয়ে আসলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০