PRIYOBANGLANEWS24
২ নভেম্বর ২০২২, ৭:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জীবনে সব সময় আমরা অনুবাদই করছি: অধ্যাপক মোহীত উল আলম

ইংরেজি সাহিত্যের অধ্যাপক মোহীত উল আলম বলেছেন, ‘অনুবাদের ক্ষেত্রে ভাষা নিয়ে যত বিড়ম্বনা হয়, চারুকলা ও কারুকলায় তা হয় না। এই বিড়ম্বনা নিয়েই অনুবাদকদের কাজ চালিয়ে যেতে হয় নিজের ভাষা, সংস্কৃতি ও সমাজকে সমৃদ্ধ করার জন্য।

গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে গ্যালারি হলে ‘উজান বইযাত্রা’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহীত উল আলম এই কথা বলেন।

প্রকাশনা সংস্থা উজান-এর প্রকাশিত ‘কোরিয়ার গল্প’ ও ‘কোরিয়ার কবিতা’ দুটি বই নিয়ে ধারাবাহিক আয়োজন ‘উজান বইযাত্রা’র অংশ হিসেবে চট্টগ্রাম এই অনুষ্ঠান হয়। এতে আরও বক্তব্য দেন অনুবাদক-প্রাবন্ধিক আলম খোরশেদ, অনুবাদক ইংরেজি সাহিত্যের শিক্ষক জি এইচ হাবীব, কবি ও প্রাবন্ধিক সেলিনা শেলী।

জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহীত উল আলম আরও বলেন, ‘জীবনের সবক্ষেত্রে সব সময় আমরা কিন্তু অনুবাদ করছি। আমরা যা দেখছি, যেসব অভিজ্ঞতা হয়ত প্রকৃতি দেখছি, মানুষ দেখছি এগুলো যখন আমরা ভাব দিয়ে প্রকাশ করি, কথোপকথনে বলি, গল্পে বলি; তখন কিন্তু আমরা অনুবাদই করছি, অনেক সময় তা আমরা আক্ষরিক অর্থে বলছি বা রূপক অর্থে বলছি, কিন্তু এগুলো আমরা অনুবাদই করছি।’

বই দুটির অনুবাদ ও সম্পাদনার কিছু ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেন আলম খোরশেদ। বইযাত্রার এই ধারণা আন্তর্জাতিক অঙ্গনে প্রচলিত থাকলেও বাংলাদেশে এই ধরনের আয়োজনের জন্য প্রকাশনা সংস্থা উজানকে ধন্যবাদ জানান তিনি।

প্রাবন্ধিক সেলিনা শেলী বলেছেন, কোরিয়ার সাহিত্যে নারীদের যেভাবে উপস্থাপন করা হয়েছে তার সঙ্গে বাংলাদেশের নারীদের অবস্থা ও বঞ্চনার নানা দিকের মিল দেখা যায়।

ইংরেজি সাহিত্যের শিক্ষক জি এইচ হাবীব মূল ভাষা থেকে বাংলাভাষায় অনুবাদের চর্চা বাড়ানোর ওপর জোর দেন। এ ব্যাপারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জোরালো ও সুদূরপ্রসারী ভূমিকা রাখার আহ্বান জানান।

কবি মনিরুল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল স্বরচিত কবিতা পাঠ এবং কোরিয়ার কবিতার আবৃত্তি। চট্টগ্রামের কবিদের মধ্যে স্বরচিত কবিতা পড়েন নাজিমুদ্দীন শ্যামল, আকতারী ইসলাম ও রিমঝিম আহমেদ। ‘কোরিয়ার কবিতা’ থেকে আবৃত্তি করেন বাচিকশিল্পী রাশেদ হাসান ও সজল চৌধুরী।

এর আগে ময়মনসিংহে উজান বইযাত্রা ও বইমেলা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে একই ধরনের অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন উজান-এর স্বত্বাধিকারীদের একজন সুলতান আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০