PRIYOBANGLANEWS24
৩০ ডিসেম্বর ২০১৯, ২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হার্শা ভোগলের ওয়ানডে বর্ষসেরা একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক। প্রিয়বাংলা নিউজ২৪:
বছরের শেষ হলো বলে, এরইমাঝে গত এক বছরের হিসেব-নিকেশ নিয়ে চলছে আলোচনা। অন্য অনেক বিষয়ের সঙ্গে ক্রীড়া নিয়েও আলোচনা হচ্ছে বিস্তর। গত এক বছরে ক্রিকেট বিশ্বের কেমন পারফরম্যান্স হলো সেসব ব্যাপার উঠে আসছে। এই যেমন ২০১৯ সালের সেরা পারফর্মারদের নিয়ে বর্ষসেরা ওয়ানডে একাদশ তৈরি করে ফেলেছেন ভারতের নামকরা ধারাভাষ্যকার হার্শা ভোগলে। যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আইসিসির নিষেধাজ্ঞার কারণে অবশ্য এক বছর ক্রিকেট থেকে বাইরে আছেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এই শাস্তি পেয়েছেন তিনি। তবে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপসহ সারা বছরে তার নজর কাড়া পারফরম্যান্সই তাকে হার্শার বর্ষসেরা দলে নিতে বাধ্য করেছে।

সাকিব এর আগেই উইজডেন ও ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন। তারকা এ অলরাউন্ডার বিশ্বকাপে ৮ ইনিংসে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন। যেখানে ২টি সেঞ্চুরিন সঙ্গে করেছেন ৫টি ফিফটি। এছাড়া এ বছর ১১টি ওয়ানডে খেলা সাকিবের ব্যাটিং গড় ৯৩.২৫ (৭৪৬ রান)। বল হাতে পেয়েছেন ১৩ উইকেট।

হার্শার দলে সাকিব ব্যাটিং অর্ডারে পাঁচে সুযোগ পেয়েছেন। যেখানে দলে বেন স্টোকসের সঙ্গে অলরাউন্ডার হিসেবেই তিনি জায়গা করে নিয়েছেন। সাকিব সম্পর্কে হার্শা ক্রিকবাজে বলেন, ‘আমার পাঁচ নাম্বারে জায়গা পাওয়া ক্রিকেটারটি এই মুহূর্তে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছে না। তবে বিশ্বকাপের মতো আসরে সে দুর্দান্ত খেলেছে। প্রচুর রান করেছে। তার এ বছরে ব্যাটিং গড় ৯৩। অসাধারণ স্ট্রাইক রেট। এটা তার জন্য অবিশ্বাস্য বছর ছিল। সে পাঁচে ব্যাট করতে পারে এবং প্রায় তাকে ১০ ওভার বল করতে হয়।’

হার্শার এই দলে ওপেনিংয়ে রয়েছেন রোহিত শর্মা ও জেসন রয়। তিনে বিরাট কোহলি ও চারে বাবর আজম। পাঁচ ও ছয়ে যথাক্রমে সাকিব ও স্টোকস। দলে উইকেটরক্ষক হিসেবে আছেন জস বাটলার। তিন পেসার হলেন, মিচেল স্টার্ক, জোফরা আর্চার ও জসপ্রিত বুমরাহ। আর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদ্বীপ যাদব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১

নবাবগঞ্জে সার নিয়ে কারসাজি, ডিলারকে ৩ লাখ টাকা জরিমানা

২

নবাবগঞ্জে বেহাল সড়কেই নিত্যযাত্রা

৩

এমপির নাম ভাঙ্গিয়ে বালু ব্যবসার অভিযোগে বিল্লাল গ্রেপ্তার

৪

কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

৫

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

৬

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

৭

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৮

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৯

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

১১

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১৩

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

১৪

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১৫

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১৬

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১৭

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৮

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৯

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

২০