PRIYOBANGLANEWS24
১ নভেম্বর ২০২২, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাত পোহালেই দোহারের তিন ইউনিয়নের ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘ প্রায় দুই যুগ পর কাল বুধবার ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট দফতরগুলো। এদিকে, ভোট প্রহণে নির্বাচনী সকল সরঞ্জামাদি জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ভোট সামগ্রী হস্তান্তর করছেন নির্বাচন পরিচালনার দায়িত্বরত কর্মকর্তারা।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, তিন ইউনিয়নে মোট ২৮টি কেন্দ্রে ১৭৪ টি কক্ষে অতিরিক্তসহ ৪৩৫টি ইভিএম এর মাধ্যমে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩৪৮ জন পুলিং অফিসার, ২জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টিমসহ পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে দোহার থানা পুলিশে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এসময় তিনি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীদের ঈমানকে মজবুত রেখে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০