PRIYOBANGLANEWS24
১৬ অক্টোবর ২০২২, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উত্তরা ক্যাম্পাসে গ্রীষ্ম সেমিস্টার ২০২২-এর স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবীনবরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানে নাটক, নৃত্য, সংগীত, ফ্যাশনশো পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল রবিন খান নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় একটি পরিবার। আর পরিবারে নতুন সদস্য যুক্ত হলে যে আনন্দ হয়, আমার কাছে তেমনই আনন্দ হচ্ছে আজ। যে শিক্ষার সঙ্গে কোনো আনন্দ নেই, সেই শিক্ষায় সৃষ্টিশীল মানুষ তৈরি হতে পারে না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, ‘শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ; পাঠ্যপুস্তকের পাশাপাশি তাদেরকে বিশ্ববিদ্যা অর্জনের ব্রত নিতে হবে।’

অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। সেই সঙ্গে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পাথেয়। বর্তমানে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন ও বিবিএ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০