PRIYOBANGLANEWS24
১৪ অক্টোবর ২০২২, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পত্তি নিয়ে বিরোধ : ছোট ভাইকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আলীনগর এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাই জনী আলী ও ভাবীর লিজার বিরুদ্ধে ছোট ভাই জিমি আলী (৩০) কে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিমি আলী।

নিহত জিমি আলী দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের আলী নগর এলাকার মৃত তাহের আলীর ছোট ছেলে। তার স্ত্রী ও ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

মামলার এজহার সূত্রে জানাগেছে, বড় ভাই জনি আলী ও ছোট ভাই জিমি আলীর মধ্যে পারিবারিক সম্পত্তির জেরে কয়েক বছর ধরে বিরোধ চলছিল। গত রবিবার রাত ১২ টার দিকে রাতের খাবার শেষ করে ঘমাতে যান জিমি ও তার স্ত্রী। হঠাৎ রাত সাড়ে ৩টার দিকে জানালার পর্দায় আগুন দেখে নিভাতে যায় জিমি। এসময় পাশের বাসায় আগে থেকে ওৎ পেতে থাকা বড় ভাই জিমি ও তার স্ত্রী লিজা আগুন লাগানো একটি মোট কাঁথা জিমির দিকে ছুঁড়ে মারে। এতে ঘটনাস্থলেই জিমি মারাত্মকভাবে আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয়রা জিমিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়, পরে সেখান থেকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।

এঘটনায় গত মঙ্গলবার নিহতের স্ত্রী পপি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে এরপর থেকে বড় ভাই জিমি ও তার স্ত্রী লিজা পলাতক রয়েছে।

নিহত জিমির স্ত্রী পপি আক্তার বলেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে আগুনে পুঁড়িয়ে মেরেছে ওর বড় ভাই জিমি ও তার স্ত্রী লিজা। ওদের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে। আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।

জিমির মা ডলি বেগম বলেন, সম্পত্তির লোভে জনি ও তার স্ত্রীর লোকেরা আমার ছোট ছেলে জিমিকে আগুন লাগিয়ে দিয়ে হত্যা করেছে। আমার ছেলের হত্যাকারীদের যথাযথ আইনের আওতায় আনার দাবি জানাই।

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান জানান, এঘটনায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। আসামীদের পালিয়ে থাকার কোন সুযোগ নেই। তাদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০