PRIYOBANGLANEWS24
২০ মার্চ ২০২০, ৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে মাঠে প্রশাসন

বিদেশ থেকে দোহারে ফেরা ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা তদারকিতে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। প্রতিদিন বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করছেন তাঁরা। বৃহস্পতিবার দোহার গ্রাম সহ কয়েকটি গ্রামে যান উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সহ পুলিশের সদস্যরা।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, দোহার উপজেলায় মোট ৫৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এখন আছেন ৪২ জন। এরা হোম কোয়ারেন্টাই পালন করছেন কিনা সেটাও আমরা খোঁজ রাখার চেষ্টা করছি।

দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা নির্দেশনা পালন করছেন কিনা তা দেখতে পুলিশ মাঠে কাজ করছে। কেউ নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা বলেন, এ মূহুর্তে বিদেশ থেকে দেশে ফিরলে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। আমরা বিষয়টি নিয়ে শক্ত হাতে কাজ করছি। কেউ নির্দেশনা না মানলে প্রশাসনকে অবহিত করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০