PRIYOBANGLANEWS24
৭ অক্টোবর ২০২২, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ মাস্টার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন, শ্রীচরণ একাদশ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জ মাস্টার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় শ্রীচরণ একাদশ ১-০ গোলে জয়লাভ করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি আরিফুল ইসলাম। উদ্বোধন করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধেই শ্রীচরণের দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে যায় শ্রীচরণ একাদশ। এরপর গোল পরিশোধের জন্য একের পর এক আক্রমণ করতে থাকে জাহাঙ্গীর একাদশের খেলোয়াররা। তবে শ্রীচরণ একাদশের গোলরক্ষক জনির দুর্দান্ত নৈপূর্ণে জাহাঙ্গীর একাদশের সব আক্রমণ ব্যর্থ হয়ে যায়। এদিকে শ্রীচরণ একাদশও আর গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। চূড়ান্ত খেলায় জাহাঙ্গীর একাদশের খেলোয়ার দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল ম্যান অফ দ্যা ম্যাচ ও শ্রীচরণ একাদশের জনি সেরা গোলরক্ষক নির্বাচিত হয়।

চ্যাম্পিয়ন দল- শ্রীচরণ একাদশ

নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সভাপতি ডাঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি’র সহধর্মিনী সুমাইয়া সুলতানা , নতুন বান্দুরা শাহী (ভাঙা) মসজিদের সভাপতি বাবর আলী, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু কুমার সাহা, সাধারণ সম্পাদক আয়ূব আলী, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মৃধা, সহ সভাপতি জসিম উদ্দিন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম মুকুল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক চঞ্চল বেপারী, সাহেব আলী শিকদার।

রানার্স আপ – জাহাঙ্গীর একাদশ

এসময় আরো উপস্থিত ছিলেন নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সাধারণ সম্পাদক মাদবর ফারুক, কোষাধ্যক্ষ আলমগীর চোকদার, ক্রীড়া সম্পাদক সাইদুল শিকদার, উপদেষ্টা মীর নাসির. মো. আওয়াল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন সহ আরো অনেকে।

বন্ধুমহল আয়োজিত টুর্ণামেন্টে ধারাভাষ্যকার ছিলেন মো. ইমরান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০