PRIYOBANGLANEWS24
২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা বিক্রি করে সংসার চলে সালামের

বর্ষা মৌসুম এলে গ্রামগঞ্জের নিচু জমির পানিতে জন্মে বাংলাদেশকে জাতীয় ফুল শাপলা। বর্ষার পানিতে শাপলা ফুটে তৈরি হয় এক অপরূপ দৃশ্যের। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সর্বত্রই চোখে পড়ে শাপলা। উপজেলার ডুবে যাওয়া বিভিন্ন ইরি জমি, আমন ধান ও পাট খেতে শাপলা জন্মায়।
এলাকার শাপলা সংগ্রহকারী কৃষকরা ভোর থেকে নৌকা নিয়ে ডুবে যাওয়া জমিতে ও বিলের মধ্যে ঘুরে ঘুরে শাপলা সংগ্রহ করেন। তারপর সেগুলো বাজারে বিক্রি করেন।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া , বারুয়াখালী ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ভ্যানে করে শাপলা বিক্রি করেন মধ্য বয়সী আব্দুস সালাম মিয়া। মৌসুম এলে শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। পেশায় দিনমজুর সালাম বর্ষা মৌসুম শেষে বিল থেকে শাপলা সংগ্রহ করে পাড়া মহল্লায় ঘুরে ও বিভিন্ন বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। সালামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে।

সালামের সাথে কথা বলে জানা যায়, দুই ছেলে আর দুই মেয়ে নিয়ে ৬ সদস্যের সংসার তাঁর। সংসারের পুরো দায়িত্ব এখন তার কাঁধে। পরিবারের খরচ যোগাড় করতে কৃষি কাজ ছেড়ে বর্ষা এলেই নেমে পড়েন শাপলা বিক্রিতে। কোনো মূলধন ছাড়াই সকাল সন্ধ্যা পরিশ্রম করে দিনে ৪০০-৫০০ টাকা আয় করেন শাপলা বিক্রি করে। বছরের ৩ মাস শাপলা বিক্রির সাথে জড়িত থাকেন। বাকি সময় কৃষি কাজ করেন।

অন্য সময় কৃষিকাজ করা প্রধান জীবিকা হলেও বর্ষা শেষ থেকে নভেম্বর পর্যন্ত শাপলা বিক্রি করে চলে তার জীবিকা। এক আটি শাপলা ১০ টাকায় বিক্রি করে দিন শেষে ৪’শ থেকে ৫’শ টাকা নিয়ে ঘরে ফিরে সালাম মিয়া।

এ পেশায় কোনো পুঁজির প্রয়োজন হয় না। তাই বিভিন্ন বয়সের লোক এ পেশায় অংশ নিয়ে জীবিকা নির্বাহ করছে।

মৌসুমি শাপলা বিক্রেতা আব্দুস সালাম মিয়া বলেন, ‘প্রতিদিন ভোরে নয়ারহাটের বিল থেকে নৌকা দিয়ে বা বুক পর্যন্ত পানিতে নেমে শাপলা তুলি। পরে সেই শাপলা এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করি। সব বিক্রি না হলে বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করি। প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় হয় আমার। অন্য সময় কৃষিকাজ ছাড়াও যখন যে কাজ পাই তাই করে জীবন চলাই’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০