PRIYOBANGLANEWS24
১৫ সেপ্টেম্বর ২০২২, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভুল কেন্দ্রে পরীক্ষার্থী, মিমকে গাড়িতে নিয়ে ছুটল পুলিশ

এবারের এসএসসি পরীক্ষার্থী মিম। ঠিকমতো প্রস্তুতি নিয়েছিলেন। সকাল ১১ টায় পরীক্ষা শুরু হবে। হাতে কিছুটা সময় নিয়ে মিম উত্তরার নিজের কেন্দ্র ভেবে যেখানে আসেন, তখন বুঝতে পারেন এটা তাঁর নয়। ভুল কেন্দ্রে এসে মিম নার্ভাস হয়ে যান।

সঠিক পরীক্ষা কেন্দ্র যেতে গেলে সঠিক সময়ে পৌঁছানোই যাবে না। এ সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ এগিয়ে আসে। মিমকে বলা হয়, ‘তুমি চিন্তা করো না, মা আমরা তোমাকে ঠিক টাইমেই পোঁছে দিচ্ছি।’ এরপর মিমকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাঁকে নিয়ে উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে রওনা হয় ওই গাড়ি।

ভুল কেন্দ্র থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত প্রতি মুহুর্তে বারবার মিমকে স্বাভাবিক রাখতে কথা বলে যাচ্ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম। পুলিশ দ্রুতই মিমকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়। এরপর মিমের মুখে হাসি ফোটে, হাসি মুখে কেন্দ্রে প্রবেশ করেন।

মিমকে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে কি না সেটাও দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম।

পুরো ঘটনার একটি ভিডিও রয়েছে মোহাম্মদ মোহসিনের ফেসবুক পেইজে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০