PRIYOBANGLANEWS24
৬ এপ্রিল ২০২২, ৩:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মাটি ব্যবসায়ীকে ২৫ দিনের কারাদণ্ড, ভেকু মালিককে জরিমানা

ঢাকার নবাবগঞ্জে ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে মঞ্জুর হোসেন নামে এক মাটি ব্যবসায়ীকে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর মালিক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কোঠাবাড়ি চকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর (৪) ধারার অপরাধে ১৫(১) ধারায় একজনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একই ধারায় আরো একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, কৃষি জমির মাটি কোন ভাবেই কাটতে দেওয়া হবে না। কেউ অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করলে আটক করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০