PRIYOBANGLANEWS24
২৭ মার্চ ২০২২, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরঘাটে নোঙ্গর করা লঞ্চে আগুন

রাজধানী ঢাকার সদরঘাট টার্মিনালে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে এ অগ্নিকান্ড শুরু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, কোষ্টগার্ড, পুলিশ, বিআইডব্লিউটিএ, র‌্যাব ও আনসার বাহিনীর প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কর্মী আবুল হোসেন জানায়, লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাট টার্মিনালের ৫নং পল্টুনে নোঙ্গন করলে সব যাত্রী নেমে যায়। কয়েকজন কর্মী ঘুমাচ্ছিলেন আর বাকি কয়েকজন ধোঁয়া মুছার কাজ করছিল। হঠাৎ দেখি দোতলা কেবিনে আগুন লেগে ব্যাপক ধোয়া বের হচ্ছে। এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে যায়। আগুন দেখে লঞ্চের সব কর্মীকে সতর্ক করে আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়ি। তবে আমার ধারনা লঞ্চের ভিআইপি কেবিনের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

লঞ্চের নিরাপত্তা কর্মী আব্দুল হাকিম জানান, লঞ্চে কোন যাত্রী ছিল না। ভিআইপি কেবিনের দিক থেকে আগুন শুরু হয়। তবে ইঞ্জিন রুমের কোন ক্ষতি হয়নি। আর এঘটনায় লঞ্চের কোন কর্মী আহত বা নিহত হয়নি।

এদিকে লঞ্চ মালিক পক্ষ বলছে, কেউ উদ্দেশ্য প্রনোদিতভাবে লঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়েছে কারন জানতে চাইলে তারা বলে, ঢাকা থেকে বরিশাল যাতায়াতের ক্ষেত্রে এ্যাডভেঞ্চার লঞ্চের বেশ সুনাম রয়েছে। তাছাড়া এই লঞ্চে অন্যান্য লঞ্চের চেয়ে ভাড়াও কম। তাই কেউ শত্রুতা করে হয়তো আগুন লাগিয়ে দিতে পারে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিষয়ক উপ-পরিচালক মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান এখনই বলা যাচ্ছে না। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে জানা যাবে আগুন লাগার কারন। তবে এ্যাডভেঞ্চার ৯ লঞ্চে অগ্নি নির্বাপক ব্যবস্থা তেমন ভাল ছিল না। প্রাথমিকভাবে আগুন নিভানোর ব্যবস্থা থাকলে আগুন এতো দ্রুত ছড়াতো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০