PRIYOBANGLANEWS24
২৬ মার্চ ২০২২, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মুজিববর্ষের এই গৌরবান্বিত দিনে সারাদেশের ন্যায় কেরানীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

সকালে কেরানীগঞ্জের মুনু ব্যাপারীর ঢালে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

সকাল ৮ টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তি প্রতীক ৫০ টি পায়রা উড়ানো, প্যারেড ও কুচকাওয়াচে সালাম গ্রহন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, পুরস্কার বিতরন ও বিনা টিকিটে উপজেলার সকল সিনেমা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এছাড়া উপজেলার সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ মাঠে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাড.কামরুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও স্কুল কলেজে দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি উদযাপন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০