PRIYOBANGLANEWS24
২৫ মার্চ ২০২২, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শতভাগ বিদ্যুৎ এর সমস্ত কৃতিত্বের দাবিদার শেখ হাসিনাঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আজকে দেশে শতভাগ বিদ্যুৎ এর সমস্ত কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন করেছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের নয়াশুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ৬তলা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক সময় এই কেরানীগঞ্জেই ৬ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎ থাকতো কিন্তু বর্তমানে সারাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ। দেশের দুর্গম জায়গায়ও আজকে বিদ্যুৎ পৌঁছে গেছে, সন্দীপ এ সাবমেরিন ক্যাবেল দিয়ে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, তিনি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী। আজকে তার অবদানে দেশের প্রতিটা ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, তাই সরকার বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেছে। শতভাগ বিদ্যুৎতায়নের ও স্বাধীনতা পুরস্কারের সমস্ত প্রশংসার দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী আরও বলেন, কেরানীগঞ্জের সব বিদ্যালয়গুলো সোলার লাগিয়ে নেট মিটার লাগানো হবে এবং সেই বিদ্যুৎ সরাসরি আমাদের জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে। সোলার ও নেট মিটার লাগানোর আর্থিক খরচের ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে অর্ধেক দিবো আর বাকি অর্ধেক বিদ্যালয় কমিটি দিবে। এক্ষেত্রে সমস্ত ধরনের সহযোগিতা আমরা করবো।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) আবু রিয়াদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, উপজেলা ইঞ্জিনিয়ার কাজী মাহামুদুল্লাসহ আরও অনেকে।

পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নবনির্মিত ৬তলা ভবনের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নারসহ পুরো ভবন ঘুরে দেখেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০