PRIYOBANGLANEWS24
১০ মার্চ ২০২২, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘোরিয়া সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশ থেকে মো. সালাম মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী রক্তাক্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরন করে।

নিহত সালাম মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সেলামত গ্রামের শেখ আসাদ আলীর পুত্র।

নিহতের বড় ভাই কালাম মিয়া জানান, সালাম পরিবার নিয়ে বর্তমানে শুভাঢ্যা উত্তরপাড়া বিক্রমপুর গার্ডেন সিটি এলাকায় বসবাস করতো। সে মিটফোর্ড এলাকায় রজনী বোস লেনে ভাঙ্গারীর ব্যবসা করতো।

বুধবার রাত ৮টায় দোকান বন্ধ করার পর বকেয়া টাকা আদায়ের জন্য যাত্রাবাড়ি এলাকায় যায়। এরপর সালামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে ফোন দিলে তার ফোনের কলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিক রিসিভ করেন। তার কাছ থেকেই জানতে পারি কে বা কারা আমার ভাইকে হত্যা করে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। আমি আমার ছোট ভাইয়ের হত্যাকান্ডের বিচার চাই।

এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, হত্যা নিশ্চিত করতে একাধিক টাই ক্লিপ দিয়ে গলায় ফাঁস লাগানো হয়েছে। ধারনা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে ঘাতকরা সুযোগ বুঝে রাতের আধারে লাশটি এখানে ফেলে রেখে গেছে। এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০