PRIYOBANGLANEWS24
১৫ ফেব্রুয়ারী ২০২২, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে দোহারে বিডিক্লিনের ব্যতিক্রমী আয়োজন

ভালোবাসা সবার জন্য, ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের মানুষকে এ শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডিক্লিন’ ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে রতন ভাস্কর্য থেকে একটি র‌্যালি বের হয়ে দোহার থানায় গিয়ে র‌্যালিটি শেষ হয়।

বিডি ক্লিনের ব্যতিক্রমী এ আয়োজনে আনন্দ-উৎসবে মেতে উঠছিল সুবিধাবঞ্চিত শিশুরা। ভিন্নরকম এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষসহ প্রশাসনের কর্মকর্তারাও।

বিডিক্লিনের দোহার উপজেলার ওয়েলকাম মনিটর সদস্য চাঁদনি ভূঁইয়া বলেন, আমি নিজেকে বিডি ক্লিনের একজন গর্বিত সদস্য মনে করি। বিডি ক্লিনের সাথে থেকে অনেক অনুপ্রেরণামূলক কাজ করতে পারছি। আজকের এই দিনটি ভিন্নভাবে পালন করছি। সব পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছি। পথ শিশুদের মুখে এক বেলার খাবার তুলে দিতে পারছি, তাদের হাতে বস্ত্র তুলে দিতে পারছি। এ আনন্দ যে কত বিশাল তা ভাষায় প্রকাশ করা যাবে না।

বিডিক্লিন দোহার উপজেলা সমন্বয়ক মুরাদ হোসেন পাপ্পু বলেন, বিডিক্লিন মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। তবে আজকে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন। আমরা একটা ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছি। আমরা ভালোবাসাটাকে এক কেন্দ্রিক করে ফেলেছি। ভালোবাসা দিবস হচ্ছে একটি বিদেশী সংস্কৃতি। এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বর্তমানে বিশেষ করে বাঙালি জাতি উৎসব মুখর পরিবেশে উদযাপন করছে। আমাদের দেশের যুব সমাজ এই দিনটিকে কেন্দ্র করে অশ্লীন ও বেহায়পনা লিপ্ত হচ্ছে। আমরা সেই ধারণা পাল্টে দিতে আমাদের এই আয়োজন। প্রতি বছরের মতো পথ শিশুদের মাঝে এবার খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এছাড়াও রিক্সা চালক ও অসহায় মানুষদেরকে লাল গোলাপ ও নতুন পোশাক দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের এরকম ব্যতিক্রম কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০