PRIYOBANGLANEWS24
৮ ফেব্রুয়ারী ২০২২, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জলাশয় থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জলাশয়ের কচুরিপানার নিচ থেকে রেজাউল ইসলাম রেজা (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে বড় ভাই মিজান। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার গালিমপুর ইউনিয়নের শুরগাও এলাকা থেকে লাশ উদ্ধারের পর পুলিশে হস্তান্তর করা হয়।

নিহত রেজাউল ইসলাম শুরগাও গ্রামের মৃত মফিজ উদ্দিন মাষ্টারের ছেলে। তিনি বাড়ির রাস্তার পাশে টং দোকানে মুদি ব্যবসা করতেন।

স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রতিদিন রাতে দোকানে ঘুমাতেন। সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে দোকানে ঘুমানোর উদ্দেশ্যে বের হন। মঙ্গলবার সকালে দোকান বন্ধ দেখে এক ক্রেতা তার সন্ধানে বাড়িতে আসেন। বাড়িতে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকেন। একপর্যায়ে দোকানের পাশে জলাশয়ের ধারে রেজাউলের জুতা ও টর্চলাইট পরে থাকতে দেখেন। পানিতে নেমে খোঁজ করে কচুরিপানার নিচে তার মরদেহের সন্ধান পান বড় ভাই মিজান। থানা পুলিশে খবর দিলে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহতের স্ত্রী নিলুফা বেগম অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে এঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবী করেন।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হবে জানিয়ে বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনা তদন্তে গোয়েন্দা দফতরে খবর দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০