PRIYOBANGLANEWS24
৬ ফেব্রুয়ারী ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বড় ভাইকে গলা টিপে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

ঢাকার নবাবগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাই রফিক উদ্দিন কবিরাজ (৫৫) কে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই জাহাঙ্গীর কবিরাজ (৪০) এর বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিক উদ্দিন ওই গ্রামের মৃত শুকুর কবিরাজের বড় ছেলে। আর অভিযুক্ত জাহাঙ্গীর রফিকের আপন ছোট ভাই।

নিহতের স্ত্রী আসমা বেগম জানান, তার ননদ কহিনুরের কাছে দেবর জাহাঙ্গীর কবিরাজ টাকা পায়। সেই পাওনা টাকা নিয়ে ভাই বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এনিয়ে জাহাঙ্গীর তার বড় ভাই রফিক উদ্দিনকে দোষারোপ করতো। রবিবার দুপুরে রফিক উদ্দিন ধানের খালী বস্তা আনতে ননদ কহিনুরের ঘরে যায়। এমন সময় জাহাঙ্গীর তার বড় ভাই রফিকউদ্দিনের গলা টিপে ধরে অজ্ঞান করে ফেলে। পরে নবাবগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক তানভীর শেখ জানান, হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমান মিললে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা প্রক্রীয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০