PRIYOBANGLANEWS24
২১ জানুয়ারী ২০২২, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যন্ত্রাইলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অটোরিকশা ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইলে ইউনিয়নের স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী নূর আলমের নির্বাচনী প্রচার কাজে নিয়োজিত অটোরিকশাতে হামলা করা হয়েছে। এ সময় অটেরিকশাটি ভাঙচুর ও চালককে মারধর করা হয়। বৃহস্পতিবার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়াইলা এলাকায় ঐ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রাথী এএকেএম মনিরুজ্জামান তুহিনের সমর্থক শামীম মির্জা সহ বেশ কয়েকজন সমর্থক হামলা করেছে বলে অভিযোগ করেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূর আলম।

অভিযোগের সত্যতা জানতে চেয়ারম্যান প্রার্থী এএকেএম মনিরুজ্জামান তুহিনকে ফোন করা হলে তিনি জানান, আমি আপনার মাধ্যমে অবগত হলাম। বিষয়টির সত্যতা খুজে দেখবো। তবে স্বতন্ত্র প্রার্থী নূর আলম জামাত- বিএনপির লোকজন নিয়ে অত্র ইউনিয়নে নির্বাচনী মহড়া দিচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী নূর আলম বলেন, নির্বাচনী প্রচারকালে আমার অটো গাড়ির চালক আব্দুল আওয়ালকে মেরে আহত করা হয়েছে। গাড়ি ও মাইক ভাঙচুর করা হয়। আমি আমাদের অভিভাবক মাননীয় এমপি মহোদয় সালমান এফ রহমান সহ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। একইসঙ্গে, হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তবে জামাত-বিএনপির বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেন, তুহিন সাহেব শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা করছেন।

উল্লেখ্য, আগামী ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে যন্ত্রাইল ইউনিয়নে নৌকার প্রাথী একেএম মনিরুজ্জামান তুহিন ও আনারস প্রতীকের নূর আলমের সঙ্গে ভোটের লড়াই হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০