PRIYOBANGLANEWS24
১৯ জানুয়ারী ২০২২, ৩:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নয়াবাড়ি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আনারস মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলার নয়াবাড়ি ধোয়াইর বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। শত শত এলাকাবাসী মানবন্ধনে অংশ নেয়।


মঙ্গলবার বিকেলে নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছুটে আসে ধোয়াইর বাজারে মানবন্ধনে অংশ নিতে। এসময় বক্তারা বলেন, এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া শামীম আহমেদ হান্নান এলাকার মানুষের সাথে প্রতারনা ও প্রহশন করেছে। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে লাঞ্ছিত করেছেন। শুধু তাই নয় এলাকার এক প্রবীন ব্যক্তিকেও লাঞ্ছিত করেছেন।
এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজে দুর্নীতি আর অনিয়ম করে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদকে কলংকিত করেছে। বক্তারা বলেন, শুধু তাই নয় শামীম আহমেদ হান্নান নয়াবাড়ি ইউনিয়নের নৌকার প্রতীকের সমর্থকদের উপর হামলা ও বাড়ি ভাঙচুর সহ তার নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরেন। তারা বর্তমান চেয়ারম্যানের এ ধরনের অন্যায় অবিচারের বিচার দাবি করেন মানববন্ধন থেকে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াৎ হোসেন নান্নু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক শহিদ মিয়া,যুগ্ন সম্পাদক উত্তম চন্দ্র, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পত্তনদার চিনু, দপ্তর সম্পাদক আবুল কাশেম, ত্রান বিষয়ক সম্পাদক মকিম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ সহ এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০