PRIYOBANGLANEWS24
৩ জানুয়ারী ২০২২, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যন্ত্রাইল ইউনিয়নে মেম্বার প্রার্থী ওয়াহিদের উঠান বৈঠক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যন্ত্রাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনগণ ও গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে নির্বাচনী উঠান বৈঠক করেছেন মেম্বার প্রার্থী মো. ওয়াহিদ।

শনিবার রাতে ৬নং ওয়ার্ডের জনসাধারণের আয়োজনে হরিষকুল গ্রামে ওয়াহিদের নিজ বাড়ীতে নির্বাচনী এ উঠান বৈঠক করা হয়।

এ সময় মেম্বার পদ প্রার্থী সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মো. ওয়াহিদ সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সঙ্গে নিয়ে ও পরামর্শমতে মাঠে কাজ করবো এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি আপনারা আমাকে যে ভাবে পরামর্শ দিবেন আমি সেই ভাবেই চলবো। আর ৬নং ওয়ার্ডের যে কাজ গুলো হয়নি সে কাজ গুলোকে সর্ব প্রথম আমার নজরে আনবো।

তিনি আরো বলেন, সমাজে যারা খারাপ কাজে জড়িত রয়েছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুপথে আনার চেষ্টা করবো সব সময় আইন প্রয়োগ করতে নেই। ভালোবাসা দিয়ে যদি বিশ্বকে জয় করা যায় তাহলে খারাপদেরকেও ভাল করা সম্ভব। ভোট দিয়ে আমাকে আপনারা সেই সুযোগটি করে দিন আপনাদের সাথে নিয়ে সমাজে ভাল কিছু করে দেখানোর চেষ্টা করবো।

বৈঠকে সভাপতিত্ব করেন মো. সিরাজ উদ্দিন। শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন মুরব্বীদের মধ্যে প্রনপ কুমার দত্ত তুহিন, সাবেক প্রকৌশলী বিকাশ বকশী, রবীন্দ্র নাথ পাল, কার্তিক পাল, পরেশ পাল, সঞ্জিত পাল, শাহজাহান, আলী মাদবর, আব্দুল সবুর, আলী হোসেন, হেলাল উদ্দিন, জসিম উদ্দিনসহ অত্র ওয়ার্ডর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০