PRIYOBANGLANEWS24
৩ জানুয়ারী ২০২২, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার পৌরসভার কাউন্সিলর প্রার্থী শেখ সেলিমের উঠান বৈঠক

আসন্ন দোহার পৌরসভা নির্বাচনে দোহার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো’র সাধারণ সম্পাদক ও সাংবাদিক, নাট্যকার ও পরিচালক শেখ সেলিমের প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দোহার পৌরসভার ্রদক্ষিণ চরজয়পাড়ায় শনিবার এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত বক্তারা শেখ সেলিম এর ভূয়সী প্রশংসা করে বলেন, সেলিমের মত মানুষ সমাজে কমই আছেন, করোনাকালীল যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষ তার প্রতি কৃতজ্ঞ। শুধু তাই নয় এলাকার যে কোন উন্নয়নে শেখ সেলিম অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। তাই তাকে যদি আমরা কাউন্সিলর হিসেবে পাই, তাহলে এলাকার উন্নয়ন হবে। সেলিমকে একবার সুযোগ ও আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করার আহবান জানান উপস্থিত নেতাকর্মি ও ভোটাররা।

এসময় শেখ সেলিম, ঢাকা ১ আসনের সাংসদ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দোহার নবাবগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার জনাব সালমান এফ রহমান ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন,
আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই আমার পরিবারের সদস্য কেননা আমি এই ২নং ওয়ার্ডেরই সন্তান। একজন প্রকৃত মানুষ, আর একজন প্রকৃত মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক, এই চিন্তা থেকেই আমার নির্বাচনে আসা। যেন আপনাদের সেবা করতে পারি। চরজয়পাড়া, খালপাড়, চিতাঘাটা, বউবাজার আমার এলাকা, শৈশব কেটেছে এখানে, কাজেই আমি আপনাদেরই সন্তান। সন্তান হয়ে থাকতে চাই আজীবন। মানব কল্যাণ বিলিয়ে দিতে চাই আজীবন। সবাই আমার জন্য দোয়া করবেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শেখ একিন আলী, শেখ কাজিম উদ্দিন, শেখ আমিন উদ্দিন, শেখ সামাদ, শওকত আলী খান, সিরাজ কাজী, শফিকুল তালুকদার, বশির আহমেদ, আবুল হোসেন, শামীম শিপলু, মাহবুবুর রহমান ফারুক, সাংবাদিক মাহবুবুর রহমান টিপু, শামীম আরমান, সিরাজ গাজী, রমজান মোল্লা, শেখ সাদেক, শেখ ইউসুফ, সামাদ কাজী, মাহবুবুর রহমান, আবদুল মালেক, শেখ মোতালেব, শেখ জুলমত প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০