PRIYOBANGLANEWS24
২ জানুয়ারী ২০২২, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দোহার থানার এসআই ইব্রাহীম শেখ জানান, উপজেলার হলের বাজার এলাকা থেকে রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে।

হলুদ সেলোয়ার ও কালো-সাদা ছাপা কামিজ পরিহৃত নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫০/৫৫ বছর বললেও তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ইব্রাহীম জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন (পাগল)। কয়েক বছর ধরে সে দোহারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোসহ বিভিন্ন জায়গায় রাত্রী যাপন করতো ও মানুষের কাছে চেয়ে চেয়ে খাবার খেতো। হলের বাজার এলাকায় সে গত তিন বছর ধরে প্রায়ই রাত্রী যাপন করতো। আজ এ এলাকায় অনেকেই ওই নারীকে দুপুর পর্যন্ত একটি পাতলা কম্বল দিয়ে ঘুমাতে দেখে স্থানীয়রা ডাকাডাকি করে। এতে সাড়া না পেয়ে সন্দেহ হলে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমরা ওই নারীকে কম্বলের ভেতরে মৃত অবস্থায় পাই।

নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০