PRIYOBANGLANEWS24
১১ ডিসেম্বর ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার ও নবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করা হয়।

নবাবগঞ্জে প্রায় ৫০ হাজার ও দোহারে প্রায় ৩০ হাজার দুই উপজেলায় ৪ দিন ব্যাপী মোট ৮০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. শহীদুল ইসলাম ও দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চত করেছেন।

ডা. মো. শহীদুল ইসলাম জানান, নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৩৩৭ টি কেন্দ্রে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬- ১১ মাস বয়সী ৫ হাজার শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৫ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

দোহার উপজেলায় ২১৬টি কেন্দ্রে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬- ১১ মাস বয়সী ৫ হাজার শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২৫ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

নবাবগঞ্জে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. শহীদুল ইসলাম, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হরগোবিন্দ সরকার অনুপ, ঢাকা জেলা দক্ষিণ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি খালিদ হোসেন সুমন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নজরুল ইসলামসহ মেডিকেল অফিসার ও নার্সগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০