PRIYOBANGLANEWS24
১৮ অক্টোবর ২০২১, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে নিখোঁজ দুই যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন

ঢাকার দোহার উপজেলার ঘাটা গ্রামের সাইদুল মৃধা ও সোহেল নামে নিখোঁজ দুই যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তাদের পরিবার ও এলাকাবাসী। দীর্ঘ ৬ মাস যাবত ওই দুই যুবক নিখোঁজ রয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে দাঁড়িয়ে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন নিখোঁজ দুই যুবকের পরিবার ও এলাকাবাসীসহ বিভিন্ন পেশার মানুষ।

অচিরেই নিখোঁজ সাইদুল ও সোহেলের সন্ধান এবং মামলার আসামীদের গ্রেপ্তাদের দাবি জানান মানববন্ধনকারীরা। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান , স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় সাইদুলের বাবা বাবুল মৃধা ও মা রাজিয়া বেগম জানান, সাইদুল ও প্রতিবেশি সোহেলকে গত ২০ এপ্রিল সুতারপাড়ার চঞ্চল মোল্লা ও সাজ্জাত মোল্লা কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে সাইদুলের মা ২৩ এপ্রিল দোহার থানায় জিডি করেন। এঘটনায় গত ৫ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোহার আমলী আদালতে সাজ্জাত মোল্লা ও চঞ্চল মোল্লাকে আসামী করে মামলা করেন সাইদুলের মা। পরবর্তীতে আদালতের নির্দেশে দোহার থানায় মামলা রেকর্ড হয়। কিন্ত এখনো নিখোঁজ দুই যুবককে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়াও পুলিশের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা পাননি দাবি সাইদুলের পরিবারের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০