PRIYOBANGLANEWS24
৭ অগাস্ট ২০২১, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে সিসিটিভি ভেঙে সাংবাদিকদের কার্যালয়ে চুরির চেষ্টা

পূর্ব শত্রুতার জের ধরে ঢাকার দোহারে সাংবাদিকদের কার্যালয়ে চুরি চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ করা সিসিটিভির ফুটেজে অভিযুক্ত হিসেবে কামরুল হাসান নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এশিয়া বার্তা নামে একটি সাপ্তাহিক পত্রিকার ‘অর্পিত সম্পাদক’ হিসেবে কাজ করে আসছে। এ ঘটনায় দোহার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন দৈনিক সমকালের প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু।

জানা যায়, উপজেলার প্রাণকেন্দ্র দোহার থানা সংলগ্ন বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত কার্যালয়টিতে দৈনিক সমকাল সহ বেশ কয়েকটি গণমাধ্যমের কর্মীরা সংবাদ সংক্রান্ত কাজ করে থাকেন।
সাংবাদিকরা জানান, প্রতিদিনের মতো বুধবার (৪ আগস্ট) কাজ শেষে সন্ধা সাড়ে সাতটার দিকে কার্যালয়টি বন্ধ করা হয়। বৃহস্পতিবার সকালে সাংবাদিকরা কার্যালয়ে আসলে অফিসের সামনের সিসিটিভি ক্যামেরা ভাঙা ও তালাটি অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কার্যালয়ের সামনের সিসিটিভির ফুটেজ সহ আশপাশের কয়েকটি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। ওই ফুটেজের সময় ও তারিখ অনুসারে দেখা যায়, কামরুল হাসান নামে ওই ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছেন।

ওই কার্যালয়ের দায়িত্বে থাকা সমকালের প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু বলেন, দীর্ঘদিন ধরে আমার সাথে সহ পেশাদার সাংবাদিকদের সাথে বিরোধ চলে আসছে কামরুলের। ওই বিরোধের জের ধরে সে এই কান্ড ঘটিয়েছে। আমাদের ঘায়েল করতে রাঁতের আঁধারে ক্যামেরার মুখ ঘুরিয়ে কার্যালয়ে ঢুকে গুরুত্বপর্ণ কাগজ ও যন্ত্রাংশ চুরি করতে গিয়েছিল সে। তালা খুলতে ব্যর্থ হয়ে সে ফিরে আসে। সাংবাদিক পরিচয়ে সে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে। এ ঘটনায় জিডি সহ দোহার থানায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি জিডি রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত কামরুল হাসান বলেন, ওই ক্যামেরাটি অন্য একটি অফিসের। তাছাড়া যে কার্যালয়টি কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেটিতে তাঁর অধিকার আছে বলে দাবি করেন তিনি।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০