PRIYOBANGLANEWS24
২৯ ডিসেম্বর ২০১৯, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি সুন্দর ঢাকা উপহার দেব

প্রিয়বাংলা নিউজ২৪:
সকলের সহযোগিতায় ঢাকা উত্তর সিটিকে আধুনিক নগরীতে পরিণত করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মেয়র পদে তার নাম ঘোষণা করার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পুনরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তরে গত উপনির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে। আবারও আমাকে দল মনোনয়ন দিয়েছে। গত ৯ মাসে যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, আপনারা সবাই তা জানেন। দায়িত্ব পাওয়ার পরে একটি দিনও সময় নষ্ট করিনি। আগামী নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমার ও ঢাকা উত্তর সিটির জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন উল্লেখ করে আতিকুল বলেন, এটি আমাদের জন্য বড় অর্জন, বড় পাওয়া। আমরা এক সঙ্গে কাজ করব। উত্তর ও দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০