আসিফ শেখ
১৯ মে ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারুয়াখালি পশুর হাটে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। আগামী ২২ মে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই কোরবানির পশুর হাট।
হাট ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে বিশাল এলাকা জুড়ে পশুর জন্য শেড তৈরি, বাঁশ পোতা এবং হাটের চারপাশ সাজানোর কাজ প্রায় শেষ। দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারী এবং ক্রেতাদের সুবিধার্থে হাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
ইজারাদার শেখ আব্দুর রহমান জানান, “ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জালনোট শনাক্তকরণ মেশিনের পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। হাটে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, দূরপাল্লার ব্যাপারীদের থাকা-খাওয়ার সুব্যবস্থা এবং পর্যাপ্ত হাসিল ঘরের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও হাটের সার্বিক নিরাপত্তা ও যানজট মুক্ত পরিবেশ বজায় রাখতে বিশেষ নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১০

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১১

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১২

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৩

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৪

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৫

কবরস্থানে বসে মাদকের জলসা!

১৬

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১৭

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১৮

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৯

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

২০