PRIYOBANGLANEWS24
২৬ এপ্রিল ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

জাকজমকপূর্ণ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নতুন বান্দুরা অরুণাচল সংঘ আয়োজিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কাশিমপুর ফ্রেন্ডস একাডেমিকে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নতুন বান্দুরা অরুণাচল সংঘ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কাশিমপুর ফ্রেন্ডস একাডেমি। শ্যামল ও ফারুকের দুর্দান্ত বোলিংয়ের মুখে তারা নির্ধারিত ১০ ওভারে ৯৮ রান সংগ্রহ করে।

৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নতুন বান্দুরা অরুণাচল সংঘের হয়ে সজিব হালদার অপরাজিত ৪৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ব্যাটিং নৈপুণ্যে দলটি মাত্র ২ উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে।

এর আগে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, অতিথিদের ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননার পাশাপাশি নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিপদ মাস্টারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মজনু মোল্লা এবং গেস্ট অফ অনার হিসেবে বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া উপস্থিত ছিলেন।

ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিব সাহার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ত্রাণ ও পুনবার্সন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল, বান্দুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাদবর ফারুক, বিএনপি নেতা আবুল শিকদার, নয়নশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, দোহার উপজেলা যুবদল নেতা জুয়েল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা পরিচালনা করেন ডিএন সুরুজ ও শাকিল ভূইয়া এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মো. ইমরান।

সার্বিকভাবে, টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০