সিনিয়র প্রতিবেদক.
২৬ এপ্রিল ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম শিমুল ও তার শাশুড়ির উপর হামলার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দুধঘাটায় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে আহতদের পরিবারসহ ৫শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিমুলের মত বিএনপির ত্যাগী নেতাকে গত ১১ তারিখ প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা। তবে দুঃখের বিষয় ঘটনার এতদিন অতিবাহিত হলেও একজন আসামীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। দিনদুপুরে হামলা করেও সন্ত্রাসীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এসময় তারা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও আইনশৃঙ্খলাবাহিনীর সুদৃষ্টি কামনা করেন। দ্রুত আসামীদের গ্রেপ্তার করা না হলে বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়ার হুশিয়ারি দেন এলাকাবাসী। মানববন্ধনকারীদের অভিযোগ স্থানীয় আব্দুল আজিজ, আব্দুল হাই, কাজী শহিদুল্লা ও ইউনুস আলীর নেতৃত্বে আতিকুর রহমান, সিফাত, সজিব, সোহাগসহ ৩০/৩৫জন দুর্বৃত্তরা এ হামলায় অংশ নেন।

আহত বিএনপির নেতা শিমুলের বাবা এম এ রাজ্জাক বলেন, ওরা হত্যার উদ্দেশ্যেই আমার ছেলে ও তার শাশুড়ির উপর পরিকল্পিতভাবে হামলা করেছে। কিন্ত পরিতাপের বিষয় এখনো কোনো আসামী গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওত্বায় আনা হোক। এসময় দোষীদের কঠিন শাস্তি দাবি করেন তিনি।

মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ জামশা গিয়ে শেষ হয়।

জানা যায়, একটি মাদ্রাসা ও ঈদগাহ’র কমিটি নিয়ে বিরোধের জেরে গত ১১ এপ্রিল সকালে নবাবগঞ্জ-সিংগাইর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ জামসা গাজী চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন তিন রাস্তা মোড়ে সাইফুল ইসলাম শিমুল ও তার শাশুড়িকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন দুবৃর্ত্তরা। পাশের জমিতে কাজ করা শ্রমিকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় বেলা ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এঘটনায় সিংগাইর থানায় আহত শিমুলের বাবা বাদি হয়ে একটি মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০