PRIYOBANGLANEWS24
৬ অক্টোবর ২০২৪, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মোঃ কাজল মিয়া জানান, উপজেলার মডেল থানার রোহিতপুর ইউনিয়নের রামেরকান্দা বোর্ডিং মার্কেট এলাকায় ঘরোয়া ফাস্ট ফুড ও বিরিয়ানি নামের একটি দোকানে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামেরকান্দা বোর্ডিং মার্কেট এলাকায় একটি বিরিয়ানির দোকানের বাইরে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। পাশের আঞ্চলিক জানজটের সড়ক দিয়ে একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় ওই সিলিন্ডারে ধাক্কা লাগলে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনজন মারা যায় ও আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০