PRIYOBANGLANEWS24
৮ এপ্রিল ২০২২, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে। “প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।

এ সময় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, বাগমারা উচ্চ বিদ্যালয় ও বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটস ও কাব সদস্যরা অংশগ্রহণ করেন।

শিশু, কিশাের ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তােলার লক্ষ্যে ছোট ছোট ভালো কাজ করার উৎসাহ হিসেবে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার সহ নিজের কাজ নিজে করার প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ সময় একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় স্কাউটদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।

উপস্থিতি ছিলেন, বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলার সভাপতি ও বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইচ উদ্দিন মিলন, উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক ও কিরঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বল, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও স্কাউটস লিডার মায়া রানী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০