PRIYOBANGLANEWS24
২৪ মার্চ ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন

ঢাকার কেরানীগঞ্জে মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেমে জাগ্রত হতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার নয়াবাজার কলেজে কেরানীগঞ্জ মডেল থানার আয়োজনে ও টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবীর।

এসময় শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে লাল কার্ড প্রদর্শন করে এবং সত্যবাদিতা, মানবতাকে হ্যা বলে সবুজ কার্ড প্রদর্শন করে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। প্রায় পাঁচশত শিক্ষার্থীকে শপথ পাঠ করান কাওসার আলম সোহেল।

সংগঠনটি এ পর্যন্ত দেশের ৬৪টি জেলায় ৩৬ লাখ শিক্ষার্থীকে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ বিরোধী শপথ পাঠ করিয়েছেন। পর্যায়ক্রমে কেরানীগঞ্জের প্রত্যেকটি কলেজে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০