PRIYOBANGLANEWS24
২৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণটিকা কার্যক্রমে উপচে পড়া ভিড়

দেশব্যাপী এক কোটি মানুষকে করোনা প্রতিরোধক টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জেও চলমান রয়েছে টিকা প্রদান কার্যক্রম।

শনিবার কেরানীগঞ্জে একদিনে প্রায় ৫০ হাজার মানুষকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ হাজার জনকে ও উপজেলার ১২টি ইউনিয়নের ১২ টি কেন্দ্রে ২৪ হাজার জনকে করোনার প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত কেরানীগঞ্জে ৪ লাখ ৯৩ হাজার জন প্রথম ডোজ ও ২ লাখ ৬৬ হাজার ৪শ’ ৩১ জন দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে। এছাড়াও বুষ্টার ডোজ টিকা গ্রহন করেছেন প্রায় ১৭ হাজার মানুষ। কেরানীগঞ্জের মোট জনসংখ্যার তুলনায় প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে ৭৭ শতাংশ প্রথম ডোজ ও ৪৪ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছে। এ পর্যন্ত কেরানীগঞ্জে ৩১ হাজার মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে করোনায় আক্রন্ত হয়েছে ৪ হাজার ৫শ’ ৬৪ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৪শ’ ৪৪ জন ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ জন বিষয়গুলো নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান।

সরজমিনে ঘুরে দেখা গেছে, কেরানীগঞ্জের প্রতিটি টিকা কেন্দ্রে মানুষের উপচে পড়া ভীড়। কোথাও স্বাস্থ্য বিধির বালাই নেই। উপচেপড়া মানুষের ভিড় সামাল দিতে হিমসিম খাচ্ছে আয়োজকরা। এদিকে টিকা নিতে আসা অনেকেই শঙ্কা প্রকাশ করছে যে তারা আজ টিকা নিতে পারবে কিনা। আগানগর ইউনিয়ন পরিষদে টিকা নিতে আসা ৭০ বছর বয়সী নিজাম উদ্দিন বলেন, সেই সকালে এসে লাইনে দাঁড়িয়েছি, আজ টিকা নিতে পারবো কিনা এ নিয়ে চিন্তায় আছি। আজ টিকা নিতে না পারলে পরবর্তীতে টিকা নিতে পারবো কিনা তাও জানি না।

চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, দীর্ঘ লাইন। মানুষের উপচে পড়া ভীড়। অনেকেই এত দীর্ঘ লাইন দেখে টিকা না নিয়ে চলে যাচ্ছে। টিকা না নিয়ে চলে যাওয়ার সময় আমিনা (৬৫) নামে এক বৃদ্ধ মহিলা বলেন, এই অবস্থায় এত ভিড় ঠেলে আমার পক্ষে টিকা নেওয়া সম্ভব না তাই চলে যাচ্ছি। তিনি আরও বলেন, টিকা প্রদানে আয়োজকদের লোকবল বাড়ানো উচিত শৃঙ্খলা রক্ষায়।

কেরানীগঞ্জে আজকের পরও করোনার প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন কোরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান। তিনি বলেন, আজকে ২৬ ফেব্রুয়ারী অনেকেই বিভ্রান্তিতে আছে যে আজকে টিকা না নিলে আর প্রথম ডোজের টিকা নিতে পারবে না, এমন ধারনা সম্পূর্ন ভুল। আমরা প্রস্তুত আছি যে পর্যন্ত মানুষ প্রথম ডোজের টিকা নিতে আসবে আমরা সেই সময়ই প্রথম ডোজ টিকা প্রদান করবো। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত টিকা নিতে ইচ্ছুক একটা মানুষও বাকি থাকবে তাদের সবাইকেই আমরা টিকা প্রদান করবো।

এদিকে কেরানীগঞ্জে ১৩ টি কেন্দ্রে করোনা টিকা প্রদান কার্যক্রম নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জন প্রতিনিধিরা কাজ করছে বলে জানালেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০